মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি বন্ধ থাকার কারণ জানালেন উপদেষ্টা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৫, ১৬:২৩

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি মামলার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। মামলা সংক্রান্ত বিষয়টি সমাধান হওয়ার পরপরই সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে।

সোমবার (৪ আগস্ট) রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলার অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক গরীব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করে।

তারা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের অভিভাবকরা শিশুদের সঠিকভাবে খেয়াল রাখেন না। এজন্য তাদের বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কিন্ডারগার্টেনে নিজস্ব বৃত্তি চালু রয়েছে।

ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত সেখানে বৃত্তি পরীক্ষা হয়।’

তিনি বলেন, ‘উপজেলা পর্যায়ে সরকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) পদে কিছু সংকট থাকলেও সেটি নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তর এখন মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে।’

সভায় রংপুর জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

তারা শিক্ষা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন। বক্তব্যে শিক্ষার টেকসই উন্নয়নে স্থানীয় প্রশাসন ও শিক্ষক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা ডা. পোদ্দার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর