মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৫, ১৫:১১

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে লক্ষ্মীপুরে গণমিছিল করেছে জামায়াত ইসলামী। সদর উপজেলা জামায়াতের আয়োজনে লক্ষ্মীপুর পৌর শহরে স্মরণকালের বড় গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচি ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের’ এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলেও এটিকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত লক্ষ্মীপুরে জামায়াতের ‘শক্তি প্রদর্শন’ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। মিছিলে নেতৃত্বদেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের ঝুমুর এলাকা থেকে মিছিল শুরু হয়ে ঢাকা-লক্ষ্মীপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তায় জনস্রোতের কারণে মহাসড়কে যানজট তৈরি হয়। স্থানীয় জামায়াত নেতারা দাবি করেন, এতে প্রায় ১২-১৫ হাজার মানুষ অংশ নেন। তবে সাধারণ মানুষের দাবি মিছিলে অংশ গ্রহণ করার সংখ্যা আরও বেশি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহমদ, জেলা সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ্, সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবদুর রহমান, শামসুল ইসলাম, সরদার সৈয়দ আহম্মেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ্ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর শাখার আমীর এডভোকেট আবুল ফারাহ্ নিশান, চন্দ্রগঞ্জ থানা আমীর মাওলানা নুর মোহাম্মদ রাসেল, রায়পুর উপজেলার সেক্রেটারী এডভোকেট আবদুল আউয়াল রাসেল, লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারী হারুনর রশীদ, লক্ষ্মীপুর সদর উপজেলা সেক্রেটারী ফয়েজ আহমেদ, চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারী এডভোকেট রেজাউল ইসলাম সুমন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে একশ্রেণির মানুষ চাঁদাবাজি শুরু করেছে। এর দায় কোনো নির্দিষ্ট দলের ওপর চাপাতে চাই না। তবে জনগণ আগামী নির্বাচনে এসব চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে।
তারা আরও বলেন, আমরা কারও রক্তচক্ষুকে ভয় করি না। বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।

জুলাই আন্দোলনের মূল দাবি ছিল ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন। তবে তা আজও বাস্তবায়ন হয়নি। ইসলামি আদর্শ ছাড়া দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র সম্ভব নয়। আওয়ামী সরকার বিদায়ের পর দেশে এখনো ফ্যাসিবাদী আচরণ, দুর্নীতি ও বৈষম্য চলমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর