মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরও ৩৯ বাংলাদেশি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১২:১৩

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। শনিবার (২ জুলাই) সকালে একটি চার্টার্ড ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে তারা।

বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এ দফায় অন্তত ৫০ জনকে ফেরত পাঠানোর প্রাথমিক তথ্য পাওয়া গেলেও সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ৩৯ জন। তাদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে জানা যায়, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একটি দলকে পাঠাচ্ছে সরকার। শনিবার তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে বলে গতকাল এক বাংলাদেশি কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছিলেন।

তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে। আগামীকাল যে দলটি ঢাকায় পৌঁছাবে, তাতে ঠিক কতজনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরতে হচ্ছে, সে বিষয়ে সংশয় রয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, যাদের সেখানে আটক করা হয়, সবাইকে একবারে পাঠানো হয় না। বাংলাদেশ সরকারের সহযোগিতায় পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে তারপর পাঠানো হয়। এবার কমবেশি ৫০ জন ফিরতে পারেন এমন একটি কথা মার্কিনরা জানালেও বাস্তবে সম্ভবত ফিরবেন অনেক কম।

এবার যে দলকে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হচ্ছে, তাদের বিষয়ে ওয়াশিংটনে বাংলাদেশ মিশন ইতোমধ্যে ঢাকায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর