মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ছাত্র-জনতার অভ্যুত্থান

আহতদের এককালীন অর্থ দেওয়া শুরু হচ্ছে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫, ১১:৫৪

জুলাই অভ্যুত্থানে আহতরা চিকিৎসা বাবদ চলতি ২০২৫-২৬ অর্থবছরে দুই ক্যাটেগরিতে এককালীন তিন ও দুই লাখ টাকা করে পাচ্ছেন। ইতোমধ্যে সিলেট বিভাগের ৬৮ আহতকে মোট ১ কোটি ৬৭ লাখ টাকা দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

প্রক্রিয়া শেষ করে শিগগির সোনালী ব্যাংকের মাধ্যমে আহতদের কাছে এ টাকা পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে চলতি জুলাই মাস থেকেই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের মাসিক ভাতাও দেওয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রথম পর্যায়ে সিলেট বিভাগের ‘এ’ ক্যাটেগরির ৩১ জন এবং ‘বি’ ক্যাটেগরির ৩৭ জন আহতের এককালীন চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক ভাতা মঞ্জুর করেছে। একই সঙ্গে আহতের ব্যাংক অ্যাকাউন্টসহ তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে চলতি বাজেটে এ খাতে বরাদ্দ থাকা ২৩৮ কোটি ৪০ লাখ টাকা থেকে দিতে বলা হয়েছে। সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখার মাধ্যমে এসব অর্থ আহতের ব্যাংক অ্যাকাউন্টে দিতে বলা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী গতকাল বুধবার সমকালকে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘এ’ ক্যাটেগরির আহতদের এককালীন চিকিৎসা সহায়তা বাবদ পাঁচ লাখ টাকা এবং ‘বি’ ক্যাটেগরির আহতদের তিন লাখ টাকা করে দেওয়া হবে। গত ২০২৪-২৫ অর্থবছরে দুই ক্যাটেগরিতে দুই লাখ এবং এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে বাকি অর্থ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সরকারি গেজেটভুক্ত সব আহতকে এ অর্থ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জুলাই অভ্যুত্থানে আহত ১২ হাজার ৪৩ জনের নাম এসেছে সরকারি গেজেটে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মাসিক সম্মানীও দেওয়া শুরু করেছে সরকার। গত রোববার সিলেট বিভাগের প্রায় সাড়ে ৬০০ জনকে ভাতা দেওয়া শুরু হয়েছে।

‘এ’ ক্যাটেগরির ৪৯৩ জনকে মাসিক সম্মানী দেওয়া হবে ২০ হাজার টাকা। যারা উভয় হাত/পা হারিয়েছেন, দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়েছেন, মানসিক ভারসাম্য হারিয়েছেন বা স্বাভাবিক কাজ করার সম্পূর্ণ অক্ষম হয়েছেন, তারা রয়েছেন ‘এ’ ক্যাটেগরিতে। ‘বি’ ক্যাটেগরিতে ৯০৮ জনকে দেওয়া হবে প্রতি মাসে ১৫ হাজার টাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর