মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল, নিশ্চিত অলিম্পিকের টিকিট

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫, ১২:৫৩

নারী কোপা আমেরিকা ২০২৫-এ উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে শিরোপাধারী ব্রাজিল। এই জয়ের মাধ্যমে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও জায়গা করে নিয়েছে দলটি।

সেমিফাইনালের ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড আমানদা গুতিয়েরেস। ম্যাচের ১১ মিনিটেই মার্তার ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ১৩ মিনিটে কাছ থেকে গোল করেন জিও গারবেলিনি। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে মার্তা তার প্রথম গোলটি করেন এই আসরে।

উরুগুয়ে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দেয় ব্রাজিলের ডিফেন্ডার ইসা হাসের আত্মঘাতী গোলে। তবে ৬৫ মিনিটে গুতিয়েরেসের চমৎকার ফ্রি কিকে ব্রাজিল আবার ব্যবধান বাড়ায়। ম্যাচের ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় দুদিনহা গোল করে বড় জয় নিশ্চিত করেন।

ব্রাজিলের কোচের সঙ্গে দলগত পরিশ্রমের ফল এই সাফল্য বলে জানান গুতিয়েরেস, “এটা আমার প্রথম ফাইনাল। আমরা খুব খুশি। শুরু থেকে কোচের সঙ্গে কঠোর পরিশ্রম করছি। এখন সেই ফল পাচ্ছি। ”

শনিবার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ২০২২ সালের মতো এবারও কলম্বিয়া। সেই ম্যাচে কলম্বিয়াকে হারিয়েই অষ্টম শিরোপা জিতেছিল ব্রাজিল। এবারও সেই ম্যাচে চোখ থাকবে শিরোপা ধরে রাখার দিকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর