মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

মির্জা ফখরুল

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ১৩:১৪

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গুমের শিকারদের ফিরিয়ে দিতে না পারলেও তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার।

এছাড়া, গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে দল।

বনানী কামাল আতাতুর্ক মাঠে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’-এর যৌথভাবে আয়োজিত ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর