মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ব্যাংককের মার্কেটে বন্দুক হামলা, নিহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১৫:৫৯

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ফুড মার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীও আত্মহত্যা করেন। এই ঘটনায় দুই নারী আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিহত পাঁচজনের মধ্যে চারজন ওই মার্কেটের নিরাপত্তাকর্মী এবং একজন নারী দোকানদার।

স্থানীয় সময় সোমবার রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত ওর তো কো মার্কেটে এ ঘটনা ঘটে। হামলাস্থল মার্কেটটি উচ্চমানের তাজা ফল ও সামুদ্রিক খাবারের জন্য সুপরিচিত। খবর ব্যাংকক পোস্টের।

পুলিশ জানিয়েছে, মার্কেটের ভেতরে একটি বেঞ্চে বন্দুকধারীর মরদেহ পাওয়া গেছে। তার পরনে ছিল কালো টি-শার্ট ও ক্যামোফ্লাজ শর্টস। মরদেহের পাশে একটি ব্যাগও পাওয়া যায়। ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম নোই প্রাইডেন। বয়স ৬১ বছর। তিনি নাখন রাতচাসিমা প্রদেশের খং জেলার বাসিন্দা।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্দুকধারী দৌড়ে প্রত্যক্ষদর্শীদের দিকে যাচ্ছেন এবং নিরাপত্তাকর্মীদের নিথর দেহ মাটিতে পড়ে আছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গোলাগুলির ঘটনাটি স্থানীয় সময় দুপুর ১২টা ৩৮ মিনিটে ঘটে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর