মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

জুলাই সনদের খসড়া প্রস্তুত, রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে আজ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১২:০৩

জুলাই সনদের খসড়া প্রস্তুত করে ফেলেছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়াটি আজ (২৮ জুলাই) দেশের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 

তিনি জানান, জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে। সেটা সোমবারের (২৮ জুলাই) মধ্যে সবকটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো দ্রুত মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে।

সনদের খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না জানিয়ে তিনি বলেন, যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে, তাহলে আলোচনায় আনব, না হলে আনব না। আপনাদের পক্ষ থেকে মতামত দেওয়া হলে সেটা সন্নিবেশিত করে প্রাথমিক সনদে ভূমিকা–পটভূমি থাকবে এবং কমিটমেন্টের জায়গা থাকবে।

এদিকে আজ আবারো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবারের (২৮ জুলাই) সকাল ১১ টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে ২০ তম দিনের মতো শুরু হবে এ আলোচনা।

আজ আলোচনা হবে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে। এছাড়া আলোচনা হবে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়েও। দীর্ঘ এই আলোচনায় এখন পর্যন্ত ১২টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর