মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

‘সাইয়ারা’ ঝড় বলিউডে: ৭ দিনে আয় ২৭৮ কোটি টাকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৩:৪৫

দীর্ঘদিন পর রোমান্টিক ঘরানার ছবি নিয়ে আবারও তোলপাড় বলিউড। বিশেষ করে জেন-জি প্রজন্মের মনে ঝড় তুলেছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। প্রেম, সংগীত আর তারুণ্যের আবেগ মিশিয়ে নির্মিত সিনেমাটি ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এ চলচ্চিত্রটি শুধু মন জয়ই করেনি, রীতিমতো আবেগের ঢেউ তুলেছে সিনেমা হলে। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকরা কেঁদে ভাসাচ্ছেন হল, কেউ কেউ আবার অজ্ঞানও হয়ে পড়ছেন সিনেমা চলাকালীন।

যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে ১৮ জুলাই। মুক্তির সাত দিনের মধ্যেই আয় ছুঁয়েছে প্রায় ২৭৮ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়), যা নির্মাণ ব্যয়ের তিন গুণেরও বেশি। এর নির্মাণ ব্যয় ছিল আনুমানিক ৫৭ কোটি টাকা।

প্রথম দিনেই আয় করে ২৭ কোটি টাকার বেশি, দ্বিতীয় দিনে ৩৯ কোটি, তৃতীয় দিনে ৪১ কোটি টাকা। সপ্তম দিনে কিছুটা ভাটা পড়লেও মোট আয় গিয়ে ঠেকেছে ভারতে প্রায় ২৭৯ কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, সিনেমাটির সাফল্যের পেছনে এর আবেগময় গল্প, সুরেলা সংগীত এবং প্রযোজনা মানই মূল ভূমিকা রেখেছে।

এই সপ্তাহে বলিউডে কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি না পাওয়ায় ‘সাইয়ারা’র আয় আরও বাড়বে বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ায় তরুণ দর্শকদের কাছে সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর