মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বহু আরোহী নিয়ে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৪:৪৪

প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার সুদূর পূর্বে একটি ‘এএন-২৪’ যাত্রীবাহী বিমানের সঙ্গে স্থানীয় বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এরপর তল্লাশি অভিযান শুরু হলে জানা যায়, বিমানটিতে আগুন লেগেছে এবং আমুর অঞ্চলে ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
 
তবে দুর্ঘটনা কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। 
 
এর আগে স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানায়, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি শহর টিন্ডায় তার গন্তব্যের দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 
  
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্যানুসারে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।
 
টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে।’
 
যদিও জরুরি মন্ত্রণালয় বিমানে থাকা লোকের সংখ্যা কম (গভর্নরের দেয়া সংখ্যার তুলনায়) বলে উল্লেখ করেছে। তারা বলছে, বিমানটিতে প্রায় ৪০ জন ছিলেন। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর