মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মদ্রিচের বিদায়ে এমবাপ্পের স্বপ্ন পূরণ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৩:০১

দীর্ঘ ১৩ বছরের অধ্যায় শেষে কিংবদন্তি ফুটবলার লুকা মদ্রিচ এসি মিলানে পাড়ি জমানোয়, রিয়াল মাদ্রিদে শূন্য তার ১০ নম্বর জার্সি। এবার সেই আইকনিক জার্সি পরে খেলবেন কিলিয়ান এমবাপ্পে।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। সমর্থকদের চাওয়া নতুন জার্সিতে ব্যর্থতা ভুলে ক্লাবকে সাফল্য উপহার দেবেন এমবাপ্পে।

রিয়াল মাদ্রিদে শুরুটা প্রত্যাশিত না হলেও, ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোলের রেকর্ড ভাঙেন এমবাপ্পে। সবশেষ লা লিগায় ৩১ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরার হয়েছেন। 

শুরুর হতাশা কাটিয়ে দলের সবচেয়ে বড় তারকা এখন এমবাপ্পে। তবে, গেলো মৌসুমটা প্রত্যাশিত যায়নি রিয়াল মাদ্রিদের। লা লিগায় শিরোপা হারিয়েছে বার্সেলোনার কাছে। চ্যাম্পিয়ন্স লিগেও ব্যর্থ হয়েছে ১৫ বারের শিরোপাজয়ীরা।

মৌসুমটা বিবর্ণ কাটলেও, নতুন মৌসুমে নতুন ও পুরনোদের নিয়ে দলকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন কোচ জাভি আলোনসো।। এমবাপ্পের জার্সি নম্বরেও আসছে পরিবর্তন। লুকা মদ্রিচের আইকনিক ১০ নম্বর জার্সি পড়ে আগামী মৌসুম থেকে খেলবেন এমবাপ্পে। 

জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেই খেলেন এমবাপ্পে। ইএসপিএনের খবর, শুরু থেকেই পরিকল্পনা ছিল, ১০ নম্বর জার্সি খালি হলে এমবাপ্পে সেটা পরবেন। 

যদি মদ্রিচ আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করতেন, এমবাপ্পে তখন ৯ নম্বর জার্সি পরেই খেলার জন্য প্রস্তুত ছিলেন। তবে, ক্রোয়াট তারকা দল ছাড়ায় সে জার্সি যাচ্ছে এমবাপ্পের কাছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর