মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গুজবে কান না দিতে বিমান বাহিনী প্রধানের অনুরোধ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৭:৪১

সামাজিক মাধ্যমের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

মঙ্গলবার (২২ জুলাই) দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর এ আহ্বান জানান তিনি। 

বিমান বাহিনী প্রধান বলেন, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিল। তার ভিত্তিতে কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিব।

তিনি বলেন, পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিল বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন। দয়া করে দেশের এই বিপদের সময় সামাজিক মাধ্যমের গুজবে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দিবেন না।

হাসান মাহমুদ খাঁন বলেন, আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে ওঠতে পারে সেটিই এখন মূলক লক্ষ্য। ক্রাশ সাইটে (দুর্ঘটনাস্থলে) অশান্তি বিরাজ করছে এটা দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করবো। দুর্ঘটনা দুর্ঘটনাই।

তিনি বলেন, বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না। দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনন্দিন ব্যবস্থা নেই। তবে আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিব। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে। এক যুগ, দুই যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি।

বিমান বাহিনী প্রধান বলেন, প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে কিন্তু এই বিমানগুলো পুরনো নয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর