মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিমান বিধ্বস্তের ঘটনায় সহায়তা দিতে চেয়ে ভারতের চিঠি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৫:৫০

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় প্রয়োজনীয় ও জরুরি চিকিৎসা সহায়তা দিতে চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারত। মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ভারতের প্রধানমন্ত্রী মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। দুর্ভাগ্যজনক এ ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় ও জরুরি চিকিৎসাসেবা সহায়তার প্রয়োজন হলে তা জানাতে বাংলাদেশকে অনুরোধ জানানো হয়েছে। ভারতীয় হাইকমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে।

শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত, যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমরা শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি আরও বলেন, এই ঘটনায় ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর