মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ব্রাজিলিয়ান কুনহাকে ‘ষাঁড়’ বললেন আর্জেন্টাইন লিসান্দ্রো

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৫:৫৩

প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে নতুন ব্রাজিলিয়ান তারকা ম্যাথিউস কুনহার পারফরম্যান্স। সাবেক উলভারহ্যাম্পটন স্ট্রাইকার মাত্র ৪৫ মিনিট মাঠে থেকেই নজর কাড়েন ভক্ত ও সতীর্থদের।

ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ইনস্টাগ্রামে কুনহার পোস্টে মন্তব্য করেছেন, ‘Sos un toro’—স্প্যানিশ এই বাক্যটির বাংলা মানে, ‘তুই একটা ষাঁড়!’ মাঠে কুনহার শক্তিশালী, সাহসী ও আগ্রাসী খেলার প্রশংসাতেই এই বিশেষণ।

প্রথম ম্যাচেই কুনহার পরিসংখ্যান ছিল চোখে পড়ার মতো। ৪৫ মিনিটে ১০০ শতাংশ সফল ট্যাকল, ৯২ শতাংশ সফল পাস, ১০টি ডুয়েলে অংশগ্রহণ ও ৩টি সফল ড্রিবল।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে ইনস্টাগ্রামে কুনহা লেখেন, ‘ধন্য! এই জার্সি গায়ে দিয়ে মাঠে নামা ছিল অসাধারণ অভিজ্ঞতা। আরো অনেক কিছু দেয়ার ক্ষুধা আছে। ধন্যবাদ সবাইকে।’

এই পোস্টের নিচেই মন্তব্যটি করেন ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

কোনো গোল বা অ্যাসিস্ট না থাকলেও তার খেলার ধরনে বোঝা গেছে, রুবেন আমোরিমের পরিকল্পনায় কুনহা হতে চলেছেন এক অবিচ্ছেদ্য অংশ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর