মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ইসরায়েলি হামলায় আরো ১৫ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৬:৩৪

ইসরায়েলি হামলায় গাজায় আরো ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় এসব নিহতের ঘটনা ঘটে। এর মধ্যে ৯ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন। গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে খবর আলজাজিরার।

এদিকে গতকাল শনিবার ভোর থেকে শুরু হওয়া একাধিক হামলায় অন্তত ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৩৮ জন প্রাণ হারিয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রের সামনে খাদ্যের জন্য অপেক্ষা করার সময় গুলিবিদ্ধ হয়ে।

এ ছাড়া ইসরায়েলের অবরোধ ও সহিংসতার মধ্যে গাজায় এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে দুর্ভিক্ষে। মাত্র ৩৫ দিন বয়সী এই শিশু গাজা সিটির আল-শিফা হাসপাতালে অপুষ্টিজনিত কারণে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়া।

শনিবার হাসপাতালটিতে আরো এক ব্যক্তি একইভাবে অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে হাসপাতালগুলোর জরুরি বিভাগে রেকর্ডসংখ্যক ক্ষুধার্ত রোগী ভর্তি হচ্ছে এবং অবস্থা চরম সংকটময়। তারা আরো জানায়, গাজায় প্রায় ১৭ হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর