মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কোথায় কিভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৬:১৬

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ (শনিবার)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় গড়াবে প্রথম ম্যাচ। বাকি দুটি ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই।

লঙ্কা জয়ের রেশ ধরে এবার নিজ মাঠে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে লিটন দাসের বাংলাদেশ।

ইতিমধ্যে দুই দলই সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করে তুলেছে। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই সিরিজকে ঘিরে জমে উঠেছে টিকিট বিক্রিও। অনলাইনে টিকিট কেটে সরাসরি মাঠে বসে ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন সমর্থকেরা। পূর্ব গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা।

ইন্টারন্যাশনাল লাউঞ্জের জন্য সর্বোচ্চ মূল্য নির্ধারিত হয়েছে ৩,৫০০ টাকা। যারা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না, তাদের জন্য রয়েছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। বাংলাদেশে ম্যাচগুলো দেখা যাবে, টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। এছাড়া মোবাইলে বা অনলাইনে দেখা যাবে টি-স্পোর্টস অ্যাপ ও ট্যাপম্যাড অ্যাপে

পাকিস্তানে ম্যাচ সম্প্রচার করবে, এ স্পোর্টস ও টেন স্পোর্টস। অনলাইন প্ল্যাটফর্ম তামাশা-তে পাওয়া যাবে ম্যাচের লাইভ স্ট্রিমিং।

বিদেশ থেকেও দেখা যাবে খেলা। উত্তর আমেরিকায় উইলো টিভি, আফ্রিকায় সুপারস্পোর্ট এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ক্রিকবাজ থেকে খেলা উপভোগ করা যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর