মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আওয়ামী লীগের এখন নাম-নিশানা নেই, সেই প্রেক্ষাপট বিএনপি তৈরি করেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৫:৫০

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আজ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, আওয়ামী লীগের আর কোনো নাম-নিশানা নেই—এই প্রেক্ষাপট বিএনপি নেতাকর্মীরাই তৈরি করেছে।”

বৃহস্পতিবার (১৮ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন রুমিন ফারহানা।

তিনি দাবি করেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, “আন্দোলন-সংগ্রামের পথে বিএনপির প্রায় ৪০০ নেতাকর্মী শহীদ হয়েছেন” ।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “অনেক টালবাহানা করেছেন, আর করবেন না। আমরা আশা করি, আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে রাষ্ট্রক্ষমতায় আসবে এবং নতুন সরকার গঠন করবে।”

তিনি আরও বলেন, “আপনারা যদি মনে করেন, বিএনপিকে আটকে রাখা যাবে, তাহলে সেটাই হবে আপনাদের সবচেয়ে বড় ভুল। শেখ হাসিনাও পারেননি। শত শত গুম, হাজার হাজার হত্যা ও লাখো মিথ্যা মামলা দিয়েও আমাদের থামানো যায়নি।”

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে রুমিন বলেন, “মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিন। জনগণ যাকে ভোট দেবে, সেই সরকারই গঠিত হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জনগণ এখন সম্পূর্ণভাবে বিএনপির পাশে রয়েছে।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর