মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

২১ আগস্ট গ্রেনেড হামলা

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ২৪ জুলাই

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৭:৩৪

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ফের ২৪ জুলাই নির্ধারণ করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এদিন শুনানির শুরুতে এ মামলার পলাতক দুই আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে পলাতক মো. হানিফ ও মাওলানা তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় আইনজীবী এস এম শাহজাহানকে।

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট।

এ রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। স্টেট ডিফেন্স আইনজীবী এস এম শাহজাহান বলেন, এ মামলায় মুফতি হান্নানসহ যারা স্বীকারোক্তি দিয়েছেন সেগুলো আবারও দেখবেন আপিল বিভাগ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর