মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই স্মরণে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী

সোহেল আহসান নিপু

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৬:০৩

বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের তাৎপর্য এবং শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও বাকল অত্যাবশ্যকের সিইও তানি জেসমিন। তিনি বলেন, “জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা যে নেতৃত্ব ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা দেশের ও বিশ্বের ইতিহাসে বিরল। এ আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনায় নতুন জাগরণ সৃষ্টি করেছিল। এই আন্দোলনে বাংলাদেশ ইউনিভার্সিটির এক ছাত্রীর ভাই শহীদ হয়েছেন, যাঁর আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয়।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.) বলেন, “নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন।”

অনুষ্ঠানে শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তি বলেন, “আমার ভাই ঢাকার আন্দোলনে শহীদ হন। শহীদের রক্তের ঋণ শোধ করতে একটি বৈষম্যমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে হবে।”

আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্য থেকে ইমাম হাসান জুয়েল, আসাদুজ্জামান আসাদ, শাহিন আহমেদ, সাযেদুর রহমান সৌমিক, ইমাম মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল নোমান স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের ওপর নির্মিত দুটি আলোকচিত্র প্রদর্শিত হয়। শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর