মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আসছে ‘বজরঙ্গি ভাইজান ২’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৪:৩১

বলিউড সুপারস্টার সালমান খানের ক্যারিয়ারে অন্যতম স্মরণীয় সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই মানবিক ও আবেগঘন ছবিটি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। এবার সেই ব্লকবাস্টার ছবির সিক্যুয়াল নির্মাণের সম্ভাবনার কথা জানালেন ছবিটির পরিচালক কবীর খান।

সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস'কে দেওয়া এক সাক্ষাৎকারে কবীর খান বলেন, তিনি সবসময় তার পুরনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন। সালমান খানের সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে এবং দুজন মিলে বিভিন্ন গল্প নিয়ে আলোচনা করেন। এরই মধ্যে আলোচনায় এসেছে ‘বজরঙ্গি ভাইজান ২’-এর সম্ভাব্য গল্পও।

তবে কবীর খান স্পষ্ট জানিয়ে দেন, তিনি শুধুমাত্র জনপ্রিয়তার সুবিধা নিতে বা ঘোষণার জন্য সিক্যুয়াল তৈরি করতে চান না। তার ভাষায়, ''আমরা প্রথম ছবির জনপ্রিয়তাকে ভাঙিয়ে কিছু করতে চাই না। ‘বজরঙ্গি ভাইজান’-এর আবেগকে সম্মান জানিয়ে তবেই দ্বিতীয় পর্ব নির্মাণ করব। তাই সঠিক গল্প পাওয়াটাই এখন মুখ্য।''

পরিচালক আরও বলেন, তার পুরো পরিচালনা ক্যারিয়ারে তিনি কখনও কোনো সিনেমার সিক্যুয়াল বানাননি। কিন্তু ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে তিনি উৎসাহী। তিনি এটিকে কেবল বক্স অফিস সাফল্যের দৃষ্টিকোণ থেকে নয়, বরং মূল ছবির উত্তরাধিকার ধরে রাখার চেষ্টার অংশ হিসেবেই বিবেচনা করছেন।

এছাড়া সালমান খানের ফের থাকাটাও সম্ভব বলে জানিয়েছেন কবীর খান। তবে তিনি মনে করেন, সিনেমার গল্পই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নায়ককে সামনে রেখে নয়, বরং শক্তিশালী গল্প দিয়েই সিনেমা তৈরি হওয়া উচিত।

প্রসঙ্গত, ২০১৫ সালের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় এক বোবা পাকিস্তানি শিশুকে তার দেশে ফিরিয়ে দেওয়ার মানবিক গল্প দেখানো হয়, যেখানে সালমান খান অভিনয় করেন এক উদার হৃদয়ের ভারতীয় তরুণের চরিত্রে। সিনেমাটি মুক্তির পর দর্শকদের মন ছুঁয়ে যায় এবং দুই দেশের মানুষের মাঝে ভালোবাসা ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর