মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

টেলিযোগাযোগ মন্ত্রণালয়

গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়নি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১২:২৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৯ জন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। সহিংসতা ছড়িয়ে পড়ায় বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করে সরকার।

এ অবস্থায় গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে, এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। 

বুধবার (১৬ জুলাই) রাতে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গোপালগঞ্জসহ দেশের কোনো এলাকায় মোবাইল কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করার কোনো নির্দেশনা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের অবস্থান স্পষ্ট—যে কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন নয়। দেশব্যাপী মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রণালয় দাবি করেছে, স্বৈরাচার এবং তাদের দোসররা দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে এমন অপতথ্য ছড়াচ্ছে। এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন ছড়ানোর আগে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। একইসঙ্গে জনজীবনের স্বাভাবিকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণের পরামর্শও দেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর