মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত

জুলাই আন্দোলনের চেতনায় বাংলাদেশ গড়তে হবে-মাভাবিপ্রবি ভিসি

বিজয় সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৬:৪৫

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) একাডেমিক ভবনের সেমিনার হলে "জুলাই শহিদ দিবস" উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।“ এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ এ কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ আরোও বলেন, “আমরা আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব শহীদদের, যারা অন্যায়-অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রাণ উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের জাতীয় বিবেককে নাড়া দেয় এবং দায়িত্বশীলতার কথা স্মরণ করিয়ে দেয়। শিক্ষাঙ্গন সবসময়ই ছিল মুক্ত চিন্তার উৎসভূমি। ২০২৪ সালের সেই আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ছিল, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। তিনি বলেন, “বিগত সরকার শিক্ষাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছিল। শিক্ষার্থীদের জোর করে মিছিলে নিয়ে যাওয়া হতো, সারারাত গেস্টরুমে দাঁড় করিয়ে রাখা হতো। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষক নিয়োগ হয় না, কারণ পছন্দের ভিসি ও প্রোভিসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। যোগ্যতাকে মূল্যায়ন করা হয় না। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে যোগ্য ও স্বপ্নবাজ শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই শহিদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফজলুল করিম এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ মারুফের মা, যিনি শহিদ পরিবারের প্রতিনিধি হিসেবে বলেন, “আমার সন্তান যে উদ্দেশ্যে প্রাণ দিয়েছে, সেই উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয় — সরকারের নিকট আমি সেই দাবি জানাই।”

এছাড়াও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন এবং আন্দোলনকারী ও আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে মনিরুল ইসলাম ও আশরাফুল আলম হৃদয়।

আলোচনা শেষে শহীদের মায়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই স্মরণসভা আয়োজনের মূল উদ্দেশ্য হলো জুলাইয়ের শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা এবং নতুন প্রজন্মের সামনে তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই আদর্শে অনুপ্রাণিত হতে পারে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর