মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

দুই দিনে ৪৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৫:৪৮

ব্যাংকগুলোর কাছে প্রয়োজনের অতিরিক্ত ডলার জমেছে। এ জন্য টাকার বিপরীতে ডলারের দাম নেমেছে ১২১ টাকা ৫০ পয়সায়।

এই দাম এক মাস আগেও ছিল ১২৩ টাকার বেশি।

এমন পরিস্থিতিতে গত দুই দিনে ব্যাংকগুলোর কাছে থেকে বাংলাদেশ ব্যাংক ৪৮ কোটি ডলার কিনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থেকে কেনা এসব ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম বাজারভিত্তিক করার পর থেকে ব্যাংকগুলো আন্তর্জাতিক চর্চা মেনে নিজেদের মধ্যে নিয়মিত ডলার বেচাকেনা করছে।

রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ডলার কেনায় ব্যাংকগুলো বেশ সংযত। অর্থাৎ তারা কম দামে প্রবাসী আয়ের ডলার কিনছে। এর ফলে ব্যবসায়ীরা আগের চেয়ে কম দামে ডলার পাচ্ছেন।

উদ্বৃত্ত ডলার নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কিনতে শুরু করেছে। এভাবে ডলারের দামে অস্বাভাবিক ওঠা–নামা ঠেকানো যাচ্ছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলেরও (আইএমএফ) শর্ত ছিল, ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দেশের মুদ্রাবাজারে গতকাল (১৫ জুলাই) ডলার সর্বোচ্চ ১২১ টাকা ৫০ পয়সায় বিক্রি হয় এবং সর্বনিম্ন ১২০ টাকা ৮০ পয়সায় কেনা হয়।

সোমবার ডলার বেচাকেনা হয় যথাক্রমে ১২০ দশমিক ১০ টাকা ও ১১৯ টাকা ৫০ পয়সায়। এদিন ডলারের গড় দাম ছিল ১২১ দশমিক ১১ টাকা।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংক গতকাল নিলামের মাধ্যমে ৩১ কোটি ৩০ লাখ ডলার কিনেছে। এই ডলার বিক্রি করেছে ২২টি ব্যাংক। এর আগে রোববার এই প্রক্রিয়ায় ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনে বাংলাদেশ ব্যাংক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর