মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

কোন বয়সে কতটুকু পানি প্রয়োজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৩:৩৬

সামগ্রিক স্বাস্থ্যের জন্য সঠিক পরিমাণে পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীরের অনেক উপকার হয়। আবার অতিরিক্ত পানি পানে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা। এ কারণে আমাদের দৈনন্দিন রুটিনে এই স্বাস্থ্যকর অভ্যাসটি অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কার কতটা পানি পান দরকার

বেশিরভাগই মানুষই মনে করেন,দিনে ৮ গ্লাস পানি সবার জন্য যথেষ্ট। কিন্তু পানি পানের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, জীবনধারা এমনকি আবহাওয়াও গুরুত্বপূর্ণ। ভারতীয় পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ান কিরণ কুকরেজা তার ইনস্ট্রাগ্রামে পোস্টে জানিয়েছেন কোন বয়সীদের কতটুকু পানি পান উপকারী হবে।

শিশু (৪-৮ বছর): ৫ কাপ বা ১.২ লিটার
শিশু (৯-১৩ বছর): ৭-৮ কাপ বা ১.৬-১.৯ লিটার
কিশোর (১৪-১৮ বছর): ৮-১১ কাপ বা ১.৯-২.৬ লিটার

প্রাপ্তবয়স্কদের জন্য
পুরুষ (১৯+ বছর): ১৩ কাপ বা ৩ লিটার
নারী (১৯+ বছর): ৯ কাপ বা ২.১ লিটার

গর্ভবতী এবং নতুন মায়েদের জন্য
গর্ভবতী নারী: ১০ কাপ বা ২.৪ লিটার
স্তন্যপান করানো নারী: ১৩ কাপ বা লিটার

পানি পান সাধারণ স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি পান করে সারা দিন হাইড্রেটেড থাকলে শরীরের অনেক উপকার হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর