মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

রাশিয়াকে ৫০ দিন সময় বেঁধে দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১২:৪৭

আগামী ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তিতে রাজি না হলে রাশিয়ার ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন তিনি। খবর আলজাজিরা

সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প সংবাদিকদের বলেন, আগামী ৫০ দিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া কোনো চুক্তি না করে, তাহলে ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে।

তিনি বলেন, আমরা অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে যাচ্ছি এবং সেগুলো ন্যাটোকে পাঠানো হবে। অস্ত্রগুলোতে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স এবং অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে যা ইউক্রেন জরুরিভাবে চেয়েছে।
 
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যেকোনো দেশকেই গুণতে হবে ১০০ শতাংশ ট্যারিফ। ভারত, চীন বা যেসব দেশ এখনও রুশ জ্বালানি কিনছে, তারাও এই শাস্তির আওতায় পড়বে। লক্ষ্য একটাই, রাশিয়ার যুদ্ধ তহবিলে আঘাত হানা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর