মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

রাতে যে খাবার খেয়ে সৌন্দর্য ধরে রাখছেন কারিনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৬:১৭

কারিনা কাপুর বলিউডে জিরো ফিগারের ট্রেন্ড এনেছিলেন। আবার গর্ভাবস্থায় ফটোশুট করে বা সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই কাজে ফিরেও নতুন উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।

কারিনার ফিটনেস বরাবরই মুগ্ধ করে সবাইকে। ঈর্ষণীয় তার নির্মেদ শরীর। কিন্তু এমন সৌন্দর্যের রহস্য কী? শরীরচর্চা তো বটেই। জিম থেকে যোগাসন বা কিক বক্সিং, চর্চার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কারিনা। তাছাড়াও নিয়ম করে ডায়েটেও করে থাকেন এ অভিনেত্রী।

কারিনা কাপুর কী কী খাবার গ্রহণ করেন। সম্প্রতি তা ফাঁস করেছেন খ্যাতিমান পুষ্টিবিদ ঋজুতা দিওয়েকার। কারিনা ডায়েট করলেও খেতে পছন্দ করেন। যদিও সপ্তাহের পাঁচ দিন একই খাবার খান কারিনা। সেটাই চেহারা ধরে রাখার রহস্য।

‘টশন’ সিনেমার সময় থেকেই রাতের খাবারে কোনো পরিবর্তন আনেননি কারিনা। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘টশন’ সিনেমাটি। কারিনা তার নির্মেদে বিকিনি চেহারা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সেই সময় থেকে নিজের রাতের খাবারে কোনো পরিবর্তন করেননি।

প্রায় ১৮ বছর ধরে প্রতি রাতে নাকি ডালের খিচুড়ি খান কারিনা। যদিও বিভিন্ন সময় সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন চাইনিজ খাবার খেতে তিনি ভীষণ পছন্দ করেন। তবে চেহারা ধরে রাখতে মিষ্টি বা ঘি খাওয়াও ছাড়েননি। বরং নিজের খাদ্যাভাসে সব কিছু রেখেই চেহারা ধরে রেখেছেন বলেই জানিয়েছেন অভিনেত্রীর পুষ্টিবিদ।

স্কিনকে টোন ডিটক্স করতে তৈমুর জন্মের পর পুষ্টিবিদের পরামর্শে রীতিমতো মতো ঘি খেয়েছিলেন কারিনা। শুধু তাই নয়, চকলেট পেস্ট্রিও খান এ অভিনেত্রী। পুষ্টিবিদ ঋজুতার মতে, সঠিক পরিমাণে চিনি শরীরকে ডিটক্স করে। তাই নির্ভয়ে মিষ্টি খান কারিনা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর