মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

জনগণকে নিয়মিত গাছ লাগানোর আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৬:২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না।

তিনি বলেন, ঢাকা শহর ও আশেপাশের এলাকার বায়ুদূষণ, শব্দদূষণ ও ধুলাবালির ভয়াবহতা রোধে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। গাছ লাগানো এই পরিবর্তনের পথের প্রথম ধাপ। শুধু চারাগাছ লাগালেই হবে না, তা রক্ষা করাও আমাদের দায়িত্ব।

শনিবার (১২ জুলাই) সাভারে ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ‘Better Dhaka District Initiatives’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার শ্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে এক দিনে এক লক্ষ চারাগাছ রোপণ করা হচ্ছে। 

তিনি আরও বলেন, ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে। উপদেষ্টা তাঁর বক্তব্যে ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে কাজ করার আহ্বান জানান।

রিজওয়ানা বলেন, যেখানে সেখানে বর্জ্য পোড়ানো যাবে না। শব্দদূষণ রোধে তিনি গাড়ির হর্ন না বাজাতে ড্রাইভারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার সকল কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 

ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোসাম্মাৎ মাহমুদা রোকসানা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জনাব আবুল কালাম আজাদ এবং সাভার উপজেলার নির্বাহী অফিসার জনাব আবুবকর সরকার। 

পরে উপদেষ্টা সাভার উপজেলা পরিষদ চত্বরে একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে সাভার উপজেলায় এক দিনে ১ লক্ষ চারাগাছ রোপণের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন। এই সময় উপদেষ্টা বলেন, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে সরকার আইনানুগ গ্রহণ অব্যাহত রাখবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর