মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিএআরএফ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষীকী পালিত

কৃষিকে ক্ষতিগ্রস্ত করে এমন সংবাদ করা যাবে না

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৭:৫৮

কৃষি সংবাদের ক্ষেত্রে সমস্যা ও সমালোচনা তুলে ধরতে হবে। তবে এমন নেতিবাচক সংবাদ করা যাবে না যা দেশের কৃষি এবং কৃষককে ক্ষতিগ্রস্থ করে বলে মন্তব্য করেছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক।

বুধবার (৯ জুলাই) সকালে রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) প্রথম প্রতিষ্ঠাবার্ষীকী পালন ও ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ  মন্তব্য করেন তিনি।

বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও কাওসার আজমের সঞ্চালনায় উৎসবে অংশ নেন অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের মহাসচিব আহমেদ চৌধুরী ইকবাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুরাদ হাসান, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল হক, বিএআরএফের সহ -সভাপতি চপল মাহমুদ প্রমুখ।

আনোয়ার ফারুক বলেন, সংবাদ মাধ্যম কৃষিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কোন কোন সময়  নেতিবাচক সংবাদ কৃষিপণ্যের গ্রাহকদের মধ্যে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে যা উৎপাদন এবং এর সঙ্গে জড়িত কৃষকদের জন্য ক্ষতিকর হয়। একজন সংবাদকর্মী তার দায়িত্ববোধের জায়গা থেকেই এসব বিষয়ে সতর্ক থেকে সংবাদ পরিবেশন করবে বলে প্রত্যাশা করি।

তিনি বলেন, এক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের সবসময় সঠিক তথ্য সরবরাহ করতে হবে। সাংবাদিকদের ডাকে সাড়া দিতে হবে। অনেককে দিনের পর দিন ফোন করলে বা সাক্ষাৎ চাইলে দিতে চায় না। আবার অনেকেই তথ্য দিতে চায় না। এতে করে সাংবাদিকরা সঠিক তথ্য না পেয়ে বি়ভ্রান্ত হতে পারে। পরে  গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে সেটার ক্ষতি পোষাতে যোগাযোগ করে। এসব না করে শুরু থেকেই তথ্য দিতে হবে। সাংবাদিকদের সার্বিকভাবে সহযোগিতা দিতে হবে।

অনুষ্ঠানে বিএআরএফের প্রথম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে কেক কাটা হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কৃষি বিষয়ক প্রতিবেদগণ ছাড়াও কৃষির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর