মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারে মেসির হ্যাটট্রিক

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৬:২০

ইন্টার মায়ামির জার্সি গায়ে তুলে যেন ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার নিজের ব্যক্তিগত সম্পত্তিতেই রূপান্তর করে ফেলেছেন লিওনেল মেসি। বরাবরের মতো এবারও ব্যতিক্রম হয়নি।

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

মন্ট্রিয়েলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেসি। করেছেন দুটি চমৎকার গোল। ড্রিবল, গতি আর বাঁ পায়ের নিখুঁত ফিনিশে একের পর এক প্রতিপক্ষকে বোকা বানিয়ে দেখিয়েছেন পায়ের জাদু। গোল দুটো এমন ছিল, যা দেখে কেউই বিশ্বাস করতে পারবে না তিনি এখন ৩৮ বছর বয়সী!

এই ম্যাচসেরা পারফরম্যান্সের সুবাদে মেসি মায়ামির হয়ে মোট ৯ বার জিতলেন ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার। এমএলএসের ইতিহাসে এটা এক অনন্য কীর্তি। ১৯৯৬ সালে লিগ শুরুর পর মাত্র ১১ জন খেলোয়াড় এমন কীর্তি গড়েছেন। তবে বেশিরভাগই সেটা করেছেন বহু মৌসুম খেলে। সেখানে মাত্র দুই বছরের মধ্যে মেসি উঠে এলেন ঐতিহাসিক সেই তালিকায়।

বর্তমানে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে এই রেকর্ড আছে মাত্র দু’জনের। তারা হলেন জোসেফ মার্তিনেজ (আটালান্টা ইউনাইটেড) ও লিওনেল মেসি। তবে মেসি এখনই সুযোগ পাচ্ছেন সবার ওপরে উঠে যাওয়ার। আগামী ১০ জুলাই নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের মাঠে পরবর্তী ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। সেই ম্যাচেই দশম পুরস্কার ছোঁয়ার হাতছানি রয়েছে মেসির সামনে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর