মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা

অভিযোগের রাজনীতি না করে মাঠে থাকা উচিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৫:৫৪

অভিযোগের রাজনীতি না করে মাঠে থাকা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, মবের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

রোববার (৬ জুলাই) রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

যারা নির্বাচনে অংশ নেবে তাদের প্রস্তুতি নেওয়া উচিত জানিয়ে তিনি বলেন, অভিযোগের রাজনীতি না করে, মাঠে থাকা উচিত। সরকার ও প্রশাসন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করবে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে এমন অনেক (মব) ঘটনা ঘটলেও খবর পেতাম না। এখন সামাজিক যোগাযোগম্যাধ্যমে বিস্তৃত পরিসরে সব তথ্য পাওয়া যাচ্ছে। আগে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে। আমরা এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রংপুরের একটি ঘটনায় এরইমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। যে অন্যায় করবে, সে আর এলাকায় থাকতে পারবে না। তাকে খুঁজে বের করতে সময় লাগলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে মবের সঙ্গে কেউ জড়িত থাকলে, তাকেও আইনের আওতায় আনা হবে।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং নির্বাচনে অংশ নেওয়া দলগুলোকেও প্রস্তুত থাকতে হয়। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। পাঁচ থেকে ছয় মাস সময় হাতে আছে। আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সব প্রস্তুতি নিচ্ছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর